Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এহেমার হোসেন রাজা

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৭ views

মোঃ হোসাইন আলী, ময়মনসিংহ ব্যুরোঃ অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী সব সময় পাশে থাকেন তরুণ ক্রিকেটার এহেমার হোসেন রাজা। এরই ধারাবাহিকতায় ২৮শে অক্টোবর দুপুরে, ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এই তরুণ ক্রিকেটার।

এ সময় প্রায় ২০০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। এ সময় রাজার সাথে ছিল এক ঝাক তরুণ যুবক, তরুণ উদ্যোক্তা শাহরোজ ফারদি, সাংবাদিক আলাদিন সানিসহ অন্যান্যরা।

খাবার পেয়ে আনন্দিত অসহায় ছিন্নমূল মানুষেরা। এই সময় তাদের সাথে কথা বললে তারা জানায় সব সময় রাজা ভাই আমাদের পাশে ছিল এবং আছে, আমরা দোয়া করি তিনি যেন আমাদের পাশে সবসময় এভাবেই থাকতে পারেন।

এহেমার হোসেন রাজা যিনি দীর্ঘদিন যাবত অসহায় ছিন্নমূল এবং বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে নিজের স্বার্থ অনুযায়ী, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এতে করে কমেছে বেকারত্ব কমেছে ভিক্ষাবৃত্তি, কর্মসংস্থানের মাধ্যমে আয় করে নিজের জীবিকা নির্বাহ করছেন অনেকেই। রাজা দীর্ঘদিন যাবত কাজ করছেন এইসব অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য।

এহেমার হোসেন রাজার সাথে কথা বললে তিনি বলেন, আমারআজকের এই ক্ষুদ্র আয়োজনটি শুধু নয়। আমি দীর্ঘদিন যাবত তাদের পাশে আছি এবং আমার যতটুকু সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করি। আপনার জেনে থাকবেন আমি ইতিমধ্যেই অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, যারা এখন নিজেরাই ইনকাম করে পরিবারের সাবাইকে নিয়ে সুখে জীবন যাপন করতে পারছেন। কেউ করতেন ভিক্ষাবৃত্তি কেউ ছিল বেকার, আজকে তো তাদের জায়গায় আমি নিজেও থাকতে পারতাম, আমি সব সময় আমার নিজেকে দিয়ে মানুষের সাথে তুলনা করি।

এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি যেন সবসময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *