Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা

ডেস্ক রিপোর্টার 🕒 1 min read 👁 ২১১ views

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সভা: জ্বালানি সংকট মোকাবিলায় একগুচ্ছ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন। দিনের শুরুতেই তিনি কিছু জরুরি দাপ্তরিক ফাইল সই করেন এবং প্রশাসনিক কাজের তদারকি করেন।

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে সকালে সচিবালয়ে একটি বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানান।

ডাক টিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক বিশেষ সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি মজুদ, আমদানির চ্যালেঞ্জ এবং রমজান ও আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসের সন্ধান এবং অপচয় রোধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *