Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ

ডেস্ক রিপোর্টার 🕒 1 min read 👁 ১৬৮ views

মুক্তাগাছায় শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক:

মুক্তাগাছা উপজেলার একটি মর্মান্তিক ঘটনায় শিকলে বাঁধা এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি এলাকায় গত ২৩ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে একই এলাকার বাসিন্দা রজব আলীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর পরিবার।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ওই নারী। নিরাপত্তার স্বার্থে প্রতিদিনের মতো ঘটনার রাতেও তাকে ঘরের বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এ সময় তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হলেও, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই অভিযুক্ত ঘরে তালা দিয়ে সপরিবারে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এরপর কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ভুক্তভোগীর ছেলে লিখিতভাবে মামলা করেন।

এ বিষয়ে লুতফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তাগাছা থানা বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক থাকায় তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *