Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

স্বাস্থ্য কর্মকর্তার পদায়নের কথা শুনে গত পাচ দিন ধরে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৩ views

আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়নকৃত ডাক্তার মামুন হাসানের পদায়ন বাতিলের দাবিতে গত পাচ দিন ধরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারি অবিলম্বে স্বাস্থ্য কর্মকর্তা ডা: মামুন হাসানের পদায়ন বাতিল করে হাসপাতালে একজন দুর্নীতিমুক্ত স্বাস্থ্যকর্মকর্তার পদায়নের দাবি জানাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণির মানুষ ওই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী করে যাচ্ছেন।

জানাগেছে, ডাক্তার মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে চাকরি করতেন। গত ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সেখানকার ছাত্রজনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ছাত্র জনতার সে আন্দোলনের পর গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে তার পদায়ন হয়। পদায়নের পর নেছারাবাদ হাসপাতালে তার যোগদানের কথা শুনেই স্থানীয় মানুষ সহ ভিবিন্ন শ্রেণিপেশার লোকেরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচী পালন করছেন।

ধারাবাহিক কর্মসূচীতে ২৮ অক্টোবর (সোমবার) সকালে হাসপাতালের সামনে বিক্ষোভকারিরা জড়ো হয়ে ডাক্তার মামুন হাসানের বিরুদ্ধে শ্লোগান তুলে মিছিল করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন, মো: হাফিজুর রহমান, মো: গোলাম কিব্রিয়া সোহাগ, কাজী আক্কাস, মো: মারুফ তালুকদার,জসিম তালুকদার প্রমুখ।

সেখানে ডাক্তার মামুন হাসানের দুর্নীতির কথা সহ গত ৫ আগষ্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্যে বক্তারা বলেন, ডাক্তার মামুন হাসান শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারিতে চিকিৎসার মত মহৎ পেশায় দুর্নীতিতে নিমার্জিত ছিলেন। বক্তারা আরো বলেন, ডা: মামুন হাসান আওয়ামীলীগের ব্যানারে থেকে চিতলমারিতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গন আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপি সহ ছাত্রদের হয়রানি করেছেন। তার মত দুর্নীতিবাজ ও দেশদ্রোহীকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে দ্রুত অপসারনে দাবি জানামো হয়। বক্তারা বলেন, ডা: মামুন হাসান এর পরেও যদি নেছারাবাদ হাসপাতালে যোগদান করে, তাতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এখানকার বিএনপি সহ ছাত্রজনতা এর দায়ভার নিবেনা।

এর পূর্বে গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপতালে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান করবেন এমন খবরে স্থানীয় মানুষ তার কক্ষে তালা জুলিয়ে বিক্ষোভ করেন। পরদিন পূনরায় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুন হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে, পিরোজপুর সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান জানান, “গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে ডাক্তার মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ ফোন করে জানিয়েছে। আমি বিষয়টি ইতোমধ্য বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি। আজকের বিক্ষোভের বিষয়টিও আমি তাকে জানাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *