Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

বিএনপি উন্নয়নের রাজনীতি করে – আব্দুল্লাহ আল বেরুনি সৈকত

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ৫২ views

নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ভাল এবং সচ্ছ রাজনীতি করে বিধায় ফ্যাসিষ্ট হাসিনা সরকারের শত জুলুম,অত্যাচার,সহ্য করেও এ দলটি টিকে আছে।

গতকাল ১৩ ডিসেম্বর(শুক্রবার) মাগরিব নামাজ বাদ নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ী ইউনিয়নের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। ৫নং জলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন,জনাব তারেক রহমান চেয়েছেন সুন্দর একটি দেশ গড়তে। আমরা তার আশা বাস্তবায়নের জন্য সচ্ছ ও গনতান্ত্রিকভাবে এ জলাবাড়ী ইউনিয়নে সুন্দর একটি কমিটি উপহার দিব।

তিনি আরো বলেন, হাসিনা সরকার অনেক চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার জন্য। এজন্য দিনের পর দিন মামলা,হামলা,ঘুম,খুন গ্রেফতার চালিয়েছে। সর্বশেষ গত ৫ আগষ্টে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। সেখানে হাজার হাজার ছাত্র জনতা মারা গেছেন। আমাদের দলীয় নেতা-কর্মীরা মারা গেছেন। তারপরও শত চেষ্টাতেও সে টিকে থাকতে পারেনি। তার পতন অনিবার্য হয়ে গেছে। সে যেটা করেছে তার ফল পেয়েছে। এখনও পাচ্ছে। তারপরও এখনো সেই হাসিনা সরকার দেশকে নষ্ট করার জন্য ভারতে বসে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, তার ওখানে থাকার কথা না। তার আসতে হবে আন্তর্জাতিক আদালতে সেখানে তার বিচার হবে। বিচারে ফাসি হবে।

এসময় তিনি আরো বলেন, যারা দীর্ঘ সতের বছর হাসিনার নির্যাতন জুলুম সহ্য করে মাঠে ছিল। কেন্দ্রীয় ঘোষিত সকল সম্মেলন বাস্তবায়ন করেছে গনতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলে আগে তাদের মূল্যায়ন করব।

জলাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ফরাদ হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ সহযোগী অংঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যে রাখনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *