Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র গণ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ৬৪ views

আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে গণ সমাবেশ করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ডুবি বাজার সংলগ্ন মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি, স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, স্বরুপকাঠী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান,

জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস কে আলো আমিন, মো. সোহেল মৃধাসহ আরও বক্তব্য রাখেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা পিরোজপুর – ২ সংসদীয় আসনে উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান। সমাবেশে প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সনে এদিনে বাংলাদেশের দেশ প্রেমিক সৈনিক ও জনতার অভ্যুথানের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে নতুন রাজনীতি সুচনা করেছিলেন। সে রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি, স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি,গণতন্ত্রের শক্রদের পরাজিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা রাজনীতি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার সেই বহুদলীয় গনতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামীলীগের আমলে বিএনপিকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা আমাদের সাত শতাধিক নেতাকর্মীকে গুম খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দিয়েছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আজকের এদিনে অন্তবর্তীকালিন সরকারের কাছে সাধারণ মানুষের ভোটে সরকার গঠনের জন্য অতি সত্বর নির্বাচনের তারিখ ও রোড় ম্যাপ ঘোষনা করার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *