Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন মিশা

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৬ views

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় দেশের শোবিজাঙ্গন থেকে একের পর এক উষ্ণ বার্তা পেয়ে যাচ্ছেন ফারুকী। ইতোমধ্যে বিভিন্ন নাট্যাভিনেতা, চলচ্চিত্রশিল্পী ও পরিচালকেরাও ফারুকীর এই নতুন যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন।

এরই মধ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকীকে শুভেচ্ছা জানালেন ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর। সোমবার সকালে এক ফেসবুক পোস্টে মিশা লেখেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’

এছাড়াও ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক স্বপন আহমেদ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়! অভিনন্দন ফারুকী ভাই, আশা করি এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তার চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে শোবিজাঙ্গন থেকে ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ফারুকী শপথ গ্রহণের আগেই নির্মাতার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।’

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এদিন ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। বাকি দুজন হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *