Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

অবৈধ বালু উত্তোলন রুখে দিল এলাকাবাসী, ড্রেজারসহ ব্লাকহেড নৌকা আটক

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৭ views

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার চাকুয়া গ্রাম এলাকায় কালিবানার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ একটি ব্লাকহেড নৌকা আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার ( ২৫ অক্টোবর) ভোর ৬টার দিকে বিএনপি নেতা সেলিম মৃধার ড্রেজারসহ বালুভর্তি ব্লাকহেড নৌকাটি আটক করে এলাকাবাসী। দুপুরে থানা পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে আটক নৌকাটি ছিনিয়ে নিতে নৌকার মালিকপক্ষের লোকজন হামলা চালালে এলাকাবাসী ও মালিকপক্ষের লোকজনের সংঘর্ষেও ঘটনা ঘটে।
থানা পুলিশ, এলাকাবাসী সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহ যাবত প্রতিরাতে ইপাগলা থানা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাচ্চুর সহযোগি সেলিম মৃধার লোকজন কালিবানারনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনবন্ধে উপজেলা প্রশাসনের শরনাপন্ন হয়। কোন প্রতিকার না পাওয়ায় শুক্রবার ভোওে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ড্রেজারসহ বালুভর্তি একটি ব্লাকহেড নৌকা আটক করে তারা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে পাগলা থানা পুলিশ ও সকাল ১১টার দিকে দিকে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আমির সালমান ঘটনাস্থলে উপস্থিত হয়।

দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পাগলা থানা ছাত্রদল নেতা ইয়াছিন মৃধার নেতৃত্বে ২০/২৫ জনের একদলসশস্ত্র লোক এলাকাবাসীর উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গফরগাঁও অস্থায়ী সেনাক্যাম্পের মেজর শরীফের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই জানান, বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর অনুসারী সেলিমমৃধার নেতৃত্বে কালিবানার নদীরপাড় থেকে প্রতি রাতেই বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙনের ফলে আমাদের ফসলি জমি বিলীন হওয়ার পথে।

এ ব্যাপারে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বøাকহেড দিয়ে বালু তোলার ঘটনার সাথে আমার কোনে লোক জড়িত থাকার প্রশ্নই উঠেনা । কেউ যদিন দলীয় প্রভাব দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই নেতৃবৃন্দ সাংগঠনিক ব্যবস্থা নিবেন।
গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, অবৈধ বালুউত্তোলনের দায়ে নৌকাটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *