Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৩১ জন আটক

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৬ views

হৃদয় রহমান ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন নারী, ৭ জন পরুষ ও ৫ জন শিশু রয়েছে। সোমবার বিকালে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ৩১ জনকে জড়ো করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করে এবং পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাংগা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে তারা জানায়। একই সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর যশোরের জাস্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত মোট ২৫৫ জন সদস্যকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় আটক করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *