Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৬ views
ঝিনাইদহের কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা।

এসময় অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে প্রেরণ করেন। 

স্থানীয় এক মুদি দোকানি বলেন, গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন।

এ সময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পার্শ্ববর্তী ইউনিয়ন জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক মানিক চন্দ্র গাইন কালের কণ্ঠকে জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

হামলাকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *