Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

এবার ‘সেভেনআপের’ পুনরাবৃত্তি করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৪ views

সেমিফাইনাল আর ৭-১ স্কোরলাইনের মনে হয় আলাদা মাহত্ম্য আছে। ২০১৪ বিশ্বকাপের সেমিতে ইতিহাসের বিখ্যাত ৭-১ স্কোরলাইনে নাস্তানাবুদ হয়েছিল বিশ্বের বিখ্যাত ফুটবল দল ব্রাজিল। এবার সেই স্কোরলাইনে নিজেদের জন্য স্মরণীয় করে রাখলো বাংলাদেশের নারী ফুটবল দল। তবে ব্রাজিলের জায়গায় নয় বাংলাদেশ দল নাম লেখিয়েছে জার্মানদের জায়গায়।

রোববার (২৭ অক্টোবর) নেপালের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেল বাংলাদেশের নারী ফুটবলাররা। খেলায় পুরোপুরি আধিপত্য বিস্তার করে ভুটানের বিপক্ষে সহজ জয় তুলে নেয় সাবিনা খাতুন ও তহুরা আক্তারদের দল।

খেলা শুরুর মাত্র সাত মিনিটেই বাংলাদেশের প্রথম গোল আসে। তহুরা আক্তারের পাসে ঋতুপর্ণা চাকমা ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে গোলের সূচনা করেন। এরপর ১৫ মিনিটে তহুরা আক্তার ভুটানের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

২৪তম মিনিটে সহজ সুযোগ মিস করলেও দ্রুতই আত্মবিশ্বাস ফিরে পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন ৩-০ গোলে এগিয়ে নিয়ে যান দলকে। প্রথমার্ধেই বাংলাদেশ চারটি গোল আদায় করে নেয়, যার মধ্যে তহুরার দুটি এবং সাবিনার একটি করে গোল ছিল। বিরতির ঠিক আগে ভুটান একটি গোল পরিশোধ করে, ফলে প্রথমার্ধ শেষ হয় ৫-১ গোলে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলার গতি কিছুটা কমালেও ৫৭ মিনিটে তহুরা আক্তার তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এর পরে ডিফেন্ডার মাসুরা পারভিন কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে, যা সাফ চ্যাম্পিয়নশিপে তাদের ফাইনাল স্থান নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *