Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

রাজধানীর আফতাবনগর এলাকায় রাজউকের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ৪৪ views

রাজধানীর আফতাবনগর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান শুরু হয়েছে। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

মঙ্গলবার (১৩ মে) সকালে আফতাবনগরের এইচ ব্লক থেকে এ অভিযান শুরু হয়।
জানা যায়, এইচ ব্লকের বিভিন্ন রোডের নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটি নির্মাণাধীন ভবনের ডিজাইন ওলটপালট থাকায় ওই ভবনের বিদ্যুতের মিটার জব্দের নির্দেশ দেন তিনি। আরও দুটি ভবনের মালিককে ডাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভবন নির্মাণে কেউ নকশা মানেনি, কেউ রাস্তা দখল করেছে, কেউ আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে, কেউ ৫ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে, পার্কিংয়ের জায়গা রাখেনি— এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অংশ নিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মোস্তাফিজুর রহমান, এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, ইমারত পরিদর্শক মো. আবু তৈয়ব এবং তোফায়েল আহমেদ। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *