Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ২৬ views
এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি জানান, এখন পুলিশের হাতে যেসব মরণাস্ত্র আছে, সেগুলো ফেরত দিতে হবে। মরণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধু রাইফেল থাকবে।

ভরত থেকে পুশ ইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইন হচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত তারা ২০২ জনকে পুশ ইন করেছে।

র‌্যাব নিয়ে তিনি বলেন, র‌্যাব পুর্নগঠন নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ সময় আসন্ন ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা সব পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে। আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *