Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ক্লোজডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ২০ views

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবে তারা। একই সঙ্গে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন থাকবে। সোমবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে মহাখালী এলাকায় সাড়ে ৪ ঘণ্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান-চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। এতে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। ১২ সদস্যের এ দলে আছেন- মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।

আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লাহ রনি গণমাধ্যমকে বলেন, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন। আর যদি সে ধরনের কোনো আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নতুন কর্মসূচির ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *