Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করল ইইউ

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৫ views
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুক মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়।

ইইউ কমিশনের অভিযোগ, ফেসবুক মার্কেটপ্লেসকে ফেসবুকের মূল প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীদের ইচ্ছা-অনিচ্ছার তোয়াক্কা না করেই নিয়মিত বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এছাড়া, মেটা প্রতিযোগী শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা সরবরাহকারীদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্ত আরোপের মাধ্যমে তাদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মারগ্রেথ ভেসটাগার এক বিবৃতিতে বলেছেন, “এটি ইইউর একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইনের অধীনে বেআইনি। মেটার এই ধরনের আচরণ অবশ্যই বন্ধ করা উচিত।”

মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা বিজ্ঞাপনদাতাদের তথ্য অপব্যবহার করে না এবং এ বিষয়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকর রয়েছে। মেটা আরও বলেছে, ইউরোপীয় ইউনিয়নের শর্ত মেনে গঠনমূলক সমাধানের জন্য তারা প্রস্তুত।

দুই বছর আগে ইউরোপীয় কমিশন মেটার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে, ফেসবুক মার্কেটপ্লেসকে তার শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবার সঙ্গে একত্রিত করে তারা অন্যায্য সুবিধা নিচ্ছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *