Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

নীল জলে ডুব তৃণার, ছবিতে মাতালেন নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ৫৮ views

এমনিতে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ তিনি। রিলস থেকে শুরু করে ফটোশুট। টলিপাড়ার অন্যতম গ্ল্যামার গার্ল তৃণার রূপে মুগ্ধ নেটদুনিয়া। নীল-তৃণা জুটির অনবদ্য কিছু মুহূর্তের জন্যও অপেক্ষায় থাকে বহু সময় ভক্তেরা। এ বার বন্ধুদের সঙ্গে কাটানো কিছু অনবদ্য মুহূর্ত ভাগ করলেন অভিনেত্রী।

পুলের ধারে একেবারে অন্যরকম মুডে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নীল রঙের টু-পিস পরে জলে মেতেছেন তিনি। সেখানে নৌকা চালানোর মুহূর্ত যেমন ধরা পড়েছে, তেমনই আবার জমিয়ে উপভোগ করছেন খোলা আকাশের নীচের সন্ধ্যা। ‘খোকাবাবু’ সিরিয়াল থেকে বাংলা টেলিভিশনের সকলের নজর কেড়েছিলেন তৃণা। তার পর ‘খড়কুটো’ ধারাবাহিক নজর কেড়েছিল দর্শকের। সেই ধারাবাহিকের গুনগুন হয়ে দর্শকদের মন কেড়েছিলেন তৃণা। এ ছাড়াও ‘বালিঝোরা’ সিরিয়ালের ঝোরা হিসাবে দেখা গিয়েছে তাঁকে।

শুধু ধারাবাহিক নয়, ‘পাসওয়ার্ড’, ‘শ্রীমতী’র মতো ছবিতে তাঁর অভিনয় দেখেছেন ভক্তেরা। এ ছাড়াও, ‘গভীর জলের মাছ’ সিরিজ়েও তাঁকে দেখা গিয়েছে। শুক্রের সন্ধ্যায় সূর্যাস্তের মাঝে নৌকার উপর বসে লেন্সবন্দি করেছেন তৃণার মুহূর্ত। প্রকৃতির  সৌন্দর্যের মাঝে জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী।

পুলের ধারে যেমন মনোকিনিতে নজর কেড়েছেন তৃণা। তেমনই শাড়িতেও নজরকাড়া অভিনেত্রী। ছবি দেখে ক্লিন বোল্ড নেটপাড়া। ওয়েস্টার্ন স্টাইলে যেমন তৃণার রূপে ফিদা ভক্তরা, তেমনই আবার সাবেকি সাজেও দশ গোল দেন অভিনেত্রী। শাড়ি পরে ক্যামেরায় পোজ় দিতেই চোখ সরানো দায় ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *