Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

অনেকেই আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৯ views

অনেকেই নাকি হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এবার এমনই এক মন্তব্য করেছেন স্বয়ং হিরো আলম। হিরো আলম বলেন, ‘গত দুইদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে, ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা তর্ক-বির্তক চলছে। এর পাশাপাশি ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাজধানীর রামপুরায় নিজ অফিসে সংবাদ সম্মেলন করে হিরো আলম বলেন, ‘ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠে দেখিনি। দু-একটি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি।’

যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত উল্লেখ করে আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কী একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন? সে দেশের জন্য কী করেছে?’

রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি রাজনীতিতে আর ফিরব না। আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য কেউ করবেন না। কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন হিরো আলমের যোগ্যতা নেই, দেশের একটা অযোগ্য লোককে স্থান দিল আবার।’

শিক্ষা আর চেহারা ছাড়া কোনোদিকেই নিজে অযোগ্য নন দাবি করে তিনি বলেন, ‘হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। যেকোনো অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করে। এমন সবদিকেই যোগ্যতা আছে তার। শুধু দুইটা যোগ্যতা নাই- হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *