Breaking News
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, মিললো দুই নারীর মরদেহ—চলছে অভিযান শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন নারীকে ধ-র্ষণের অ-ভিযোগ জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

২০২৫ সালে আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক 🕒 1 min read 👁 ১৭ views

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় দেখা গেছে, শুক্রবার ছাড়া এ বছর আরও ২৩ দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আর্থিক প্রতিষ্ঠান ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৫ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৫ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে না।

২০২৫ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে: ১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা ও শবে কদর, ২৯ থেকে ২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ১১ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ থেকে ১০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৬ জুলাই পবিত্র আশুরা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না।

তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *