Skip to content
ব্রেকিং নিউজ

দেশের ইতিহাসে এই প্রথম, ২১ মে ফিরছে নভোএয়ার

সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করা বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট সাময়িকভাবে বন্ধের পর আবার চালু হতে যাচ্ছে। 

গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিলো।

বিষয়টি নিশ্চিত করে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিলো। সাময়িক বিরতিকালে আমরা যাত্রী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও উৎসাহ পেয়েছি।

তিনি আরো বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা দেওয়াই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

ফিরে আসা নভোএয়ার টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকিট ক্রয় করতে হবে।

যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস  অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *