Breaking News
ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি দেশের ইতিহাসে এই প্রথম, ২১ মে ফিরছে নভোএয়ার বাংলাদেশকে ৩২৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক সাবেক এমপি আনার হত্যার এক বছর: যা বললেন মেয়ে ডরিন রাজধানীর আফতাবনগর এলাকায় রাজউকের অভিযান শুরু ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি দেশের ইতিহাসে এই প্রথম, ২১ মে ফিরছে নভোএয়ার বাংলাদেশকে ৩২৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক সাবেক এমপি আনার হত্যার এক বছর: যা বললেন মেয়ে ডরিন রাজধানীর আফতাবনগর এলাকায় রাজউকের অভিযান শুরু

ডেঙ্গু–চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টার 🕒 1 min read 👁 ৮ views

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী জানান, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাড়ির ছাদে জমে থাকা পানিতে এডিস মসা দ্রুত বংশবিস্তার করে। তাই পানির ট্যাংক ঢেকে রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি।

তিনি আরও বলেন, ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে এ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তাই সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *